দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

“প্রাণিসম্পদে ভরবো দেশ, সবার জন্য বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন মানিকগঞ্জ-০১ আসনের মাননীয় সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর।
সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা
স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জহুরুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ,কৃষি অফিসার লুৎফে আল মঈজ,দৌলতপুর থানা তদন্ত(ওসি) আবু তালেব প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি, সাংবাদিক ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান খাত। গরু, ছাগল, হাঁস-মুরগি পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি যেমন চাঙ্গা হচ্ছে, তেমনি বেকার যুবকরা স্বাবলম্বী হচ্ছেন। আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা, রোগ প্রতিরোধে টিকা প্রদান ও সঠিক পরিচর্যার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top