নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

​নড়াইলে বর্ণাঢ্য আয়োজন ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অফিসের যৌথ আয়োজনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

​সকালে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে জেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

​বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আরিফুর রহমান এবং জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।

​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন পশুপাখির স্টল ঘুরে দেখেন এবং খামারিদের সঙ্গে কথা বলেন। এ সময় খামারি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top