“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে।বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ চত্বর থেকে একটি র্যালী সহকারে উপজেলা পরিষদ অডিটরিয়ামের আলোচনা সভায় যোগ দেন। উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলীর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদন, রোগ প্রতিরোধ, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে এ খাতকে এগিয়ে নিতে হবে। রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তুলতে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে।
এসময় আলোচনা সভা ও র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, খাদ্য নিয়ন্ত্রক মোঃ অহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সম্পাদক মোঃ আঃ হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা জামায়াত আমির মোঃ সুজাউল করিম, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারিগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




