আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আজ ২৫ নভেম্বর ২০২৬ তারিখ বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্টা কেন্দ্রের আয়োজনে পালিত হয়েছে নানা কর্মসূচি। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়বিচার নিশ্চিতের দাবী কে সামনে নিয়ে বেলা ১১টায় বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গনে সহিংসতা বিরোধী র্্যালী,আলোচনা সভা,লিফলেট বিতরণ ও বারহাট্টা সরকারি কলেজে শতাধিক শিক্ষার্থীকে নিয়ে নারীর বিরুদ্ধে বিদ্বেষমুলক বক্তব্য ও সাইবার বোলিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত কর্মসূচি সমুহের মাঝে র্্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা প্রশাসনের কর্মকার্তাবৃন্দ
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম,
সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ , বারহাট্টা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, সহ-সভাপতি আরিফ উল্লাহ সোহেল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন,নারী ও কিশোরী সুরক্ষা নেটওয়ার্ক এর সভাপতি ও কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান হীরা, সুরক্ষা নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক কোকিলা আক্তার, আরডব্লিউভিএলবি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দুর্গা রানী সাহা, মনিটরিং অফিসার নিশি ত্রিপুরা, কমিউনিটি মোবিলাইজার আশা ও পারুল আক্তার,কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিকসহ নারী ও কিশোরী নেটওয়ার্ক সদস্যগন অংশগ্রহন করেন
বারহাট্টা কলেজের সচেতনতামুলক প্রচারণায় প্রোগ্রাম অর্গানাইজার কামরুন্নাহার ও খসরুবুর রহমানসহ কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক উপস্থিত থেকে আলোচনা পরিচালনা করেন।




