শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় শিবচর পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান এমপি।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে এবং শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জহের গোমস্তা, মাদারীপুর জেলার আহবায়ক কমিটির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হান্নান মিয়া শিবচর পৌরসভা বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেমায়েত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিবচরের শান্তিশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, আওয়ামিলীগের সাথে আতত করলে তাদের গায়ের পোশাক খুলে নেবো, তিনি বলেন শেখ হাসিনা বিশ্বাস ঘাতক মানুষকে হত্যা করে নিজের আত্নীয় স্বজন নিয়ে পালিয়ে গেছেন, তার হুকুমে কেহ রাস্তায় না নামার অনুরোধ করেন, আগামী ২৮ তারিখে মাদারীপুর জেলার বিএনপির নেতা কর্মী নিয়ে গোপালগঞ্জ থাকবেন, গোপালগঞ্জের মানুষের যানমালের নিরাপত্তার নিশ্চিত করতে, পিলাখানা হত্যা ও শাপলা চত্বরে নিরীহ মানুষকে হত্যার বিচারের রায় কার্যকরের জন্য শেখ হাসিনাকে দেশে আনতে হবে,শিবচরে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন । বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, দলের সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। অতীতের মতো যেকোনো রাজনৈতিক পরিস্থিতি নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।সভাপতির বক্তব্যে শাহাদাত হোসেন খান বলেন, শিবচর উপজেলায় কোনো ধরনের নাশকতা করতে দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে। গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, পৃথিবীতে সবকিছুকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। বন্দুকের ভয়, গুলির ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সোহেল রানা তিনি বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। একই সঙ্গে শিবচরের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আরো বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেমায়েত হোসেন খান, ছাত্রদলের আহবায়ক তুরাগ খানসহ অনান্য নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
শিবচরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে যৌথসভা
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
গোপালগঞ্জে উত্তেজনা, বেনাপোল-ঢাকা রুটে ২ ট্রেন চলাচল বন্ধ
November 26, 2026
কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, আধুনিক খামার ও প্রশিক্ষণের ওপর জোর
November 26, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ
November 26, 2026
রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা
November 26, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও নেত্রকোনা-২ আসনের সংসদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী

ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বক্তব্যের জবাবে

পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর
November 26, 2026
পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য এখন সরকারি