লক্ষ্মীপুরের প্রশাসনের উদ্যোগে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়

আজ জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের উদ্যোগে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৪/১১/২০২৬ তারিখ কমলনগর উপজেলাধীন চর মার্টিনে অবস্থিত মেসার্স বারাকা ব্রিকস্‌ নামীয় ১ টি লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ইটভাটার ড্রাম চিমনি বিনষ্ট করা হয় এবং পানি ছিটিয়ে ও ভেঙ্গে  ব্যবহারের অনুপযোগী করা হয়। এছাড়া কাঁচা ইট ধ্বংস করা হয় এবং একটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন জনাব সাজিদা আক্তার সূচনা , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ,জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর।অভিযানে বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অংশগ্রহণ করেন।
সমগ্র জেলায় ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top