জিয়ানগরে বিএনপির সাবেক সভাপতি লতিফ হাওলাদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল লতিফ হাওলাদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সরকারি ইন্দুরকানী কলেজ ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলেজ ছাত্রদলের সভাপতি মো. মারুফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সাকিব হাসান। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও যুবদল নেতা শাহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আল আমিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ পলাশ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিম আন-নুর অয়ন, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দল প্রতিষ্ঠার শুরু থেকেই মরহুম আব্দুল লতিফ হাওলাদার বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং টানা দুই দশকেরও বেশি সময় সভাপতির দায়িত্ব পালন করেন। সভাপতির দায়িত্বে থাকাকালীনই তিনি মৃত্যুবরণ করেন। এ কারণে এলাকায় তিনি ‘বিএনপি লতিফ’ নামে পরিচিত ছিলেন।
বক্তারা আরও বলেন, তাঁর বলিষ্ঠ নেতৃত্বের কারণে আওয়ামী লীগ সরকারের আমলে তাঁকে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। ৫ আগস্টের পরও তাঁকে কারাবরণ করতে হয়েছে। জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও তিনি নিজের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সব কর্মসূচি সফলভাবে পালন করেছেন। তাঁর এসব অবদানের জন্য উপজেলা বিএনপি তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং তিনি দলের নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বক্তারা জানান, ২০২৪ সালের ২৩ নভেম্বর ৬৮ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর রাজনৈতিক জীবন ও ত্যাগ দলের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুম আব্দুল লতিফ হাওলাদারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং সব বাধা-বিপত্তি অতিক্রম করে সঠিকভাবে দেশ পরিচালনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানানো হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top