কিশোরগঞ্জের কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস/২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস/২০২৬ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ইজাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আদনান আখতার, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোজাম্মেল হক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকা,উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান,উপজেলা সমবায় অফিসার মোঃশহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন,উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শাহ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃশাহাদত হোসেন শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও হায়দার এ আলম,উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম মুছা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হারুন আল রশীদ,পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মুখলেসুর রহমান মঞ্জু।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, স্থানীয় সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।




