গাইবান্ধায় ডিবির অভিযানে এক কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক ১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজির বেশি গাঁজাসহ মোঃ আঃ রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় রাহুল নামে অপর এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১.৩০ঘটিকায় উপজেলার ১০ নম্বর কামারপাড়া ইউনিয়নের মধ্য হাট বামুনি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় মোঃ আঃ রশিদের বাড়িতে তল্লাশি করে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে আনুমানিক এক কেজিরও বেশি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ আঃ রশিদ (৪২) সাদুল্লাপুর উপজেলার ১০ নম্বর কামারপাড়া ইউনিয়নের মধ্য হাট বামুনি গ্রামের মোঃ আঃ রউফের ছেলে। অভিযানের সময় রাহুল নামে অপর এক সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক রাহুলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top