২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার ফেনী জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে পুলিশের সার্বিক কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নের লক্ষ্যে সোনাগাজী মডেল থানা,সোনাগাজী সার্কেল অফিস ও মুহুরী প্রজেক্ট পুলিশ ক্যাম্প আকস্মিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অফিসার ইনচার্জবৃন্দ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা, সার্কেল অফিস ও পুলিশ ক্যাম্পের দৈনন্দিন কার্যক্রম, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি মামলার তদন্ত কার্যক্রমের অগ্রগতি, থানায় আগত সেবাপ্রার্থীদের সেবা প্রদান, বিট পুলিশিং কার্যক্রম এবং দাপ্তরিক ব্যবস্থাপনার সার্বিক বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে আইনগত সহায়তা প্রদান এবং অপরাধ দমনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও পুলিশ সুপার থানা, সার্কেল অফিস ও পুলিশ ক্যাম্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষরসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফেনী এবং সৈয়দ মুমীদ রায়হান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল), ফেনীসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।




