বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান।
২৩শে নভেম্বর সোমবার সকালে আলোচনা সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুজ্জামান, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাবাব ফারহান, বেলকুচি উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, উপজেলা সমাজ সেবা অফিসার বিপ্লব কুমার সরকার, পৌর কর্মকর্তা মোঃ আমিনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম, উপজেলা মহিলা দলের আহবায়ক ফ্লোরা ইকবাল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top