শুক্তাগড়ের নিজ বাড়ি থেকেই জালে আটকালেন ওয়ার্ড আ.লীগ নেতা, ঠাঁই হলো আদালতে

​সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঝালকাঠির রাজাপুরে মোঃ সৈকত আহম্মেদ সাইফুল (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার শুক্তাগড় এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার সৈকত আহম্মেদ সাইফুল শুক্তাগড় এলাকার বাসিন্দা এবং মোঃ আঃ সাদেক খলিফার ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে রাজাপুর থানায় দায়ের করা একটি মামলার সন্দিগ্ধ আসামি সাইফুল। মামলাটির নম্বর ৩৪ (১০) ২৬, এফআইআর নম্বর ৩৪ এবং জিআর নম্বর ১৭৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি রুজু করা হয়েছিল।

​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নিজ বাড়ি থেকে সৈকত আহম্মেদ সাইফুলকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top