হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগীরা। দুর্নীতি দমন কমিশনের (দুদক)কে অভিযোগ ও অভিযান-পরবর্তী আইনি জটিলতার কারণে হাসপাতালের অভ্যন্তরে পরিচালিত এসব সেবা বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এতে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা খরচ করে পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরকারি বরাদ্দ ও দক্ষ জনবলের সংকট ছিল। ফলে সরকারি ব্যবস্থাপনায় পর্যাপ্ত পরীক্ষার সুযোগ না থাকায় রোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হতো। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ।
রোগীদের দুর্ভোগ বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নামমাত্র খরচে হাসপাতালের ভেতরে প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে সেবা চালু রাখা হয়েছিল। এতে স্বল্প খরচে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেয়ে উপকৃত হচ্ছিলেন এলাকার অসংখ্য দরিদ্র ও অসহায় রোগী। তবে সম্প্রতি সরকারি প্রতিষ্ঠানে সরকারি ব্যবস্থাপনার বাইরে এ ধরনের সেবা পরিচালনার বৈধতা নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল হাসপাতালে অভিযান চালায়। এরপর দুদকের নির্দেশনা ও সংশ্লিষ্ট আইনি জটিলতার কারণে সেবাগুলো বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
সেবা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের রোগীরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা বুল্লা গ্রামের মাবিয়া বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগে হাসপাতালের ভেতরেই কম খরচে পরীক্ষা করাতে পারতাম। এখন সেগুলো বন্ধ থাকায় বাইরে গিয়ে কয়েক গুণ বেশি টাকা খরচ করতে হচ্ছে। অনেক সময় দালালদের খপ্পরেও পড়তে হয়। আমাদের মতো গরিব মানুষের জন্য চিকিৎসা নেওয়া এখন আরও কঠিন হয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইমরুল হাসান জানান, সরকারি সীমিত বরাদ্দ ও প্রয়োজনীয় জনবলের অভাবে রোগীদের স্বার্থ বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে বিকল্প ব্যবস্থায় সেবাগুলো চালু রাখা হয়েছিল। এতে ব্যক্তিগত লাভ বা দুর্নীতির কোনো উদ্দেশ্য ছিল না। তবে দুদকের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়ম মেনে আপাতত সেবাগুলো বন্ধ রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি বরাদ্দ ও প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে পুনরায় সেবাগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে।
দুদকের অভিযানের পর বন্ধ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরীক্ষা-নিরীক্ষা, ভোগান্তিতে রোগীরা
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
গোপালগঞ্জে উত্তেজনা, বেনাপোল-ঢাকা রুটে ২ ট্রেন চলাচল বন্ধ
November 26, 2026
কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, আধুনিক খামার ও প্রশিক্ষণের ওপর জোর
November 26, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ
November 26, 2026
রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা
November 26, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও নেত্রকোনা-২ আসনের সংসদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী

ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বক্তব্যের জবাবে

পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর
November 26, 2026
পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য এখন সরকারি