সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবরকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মদন উপজেলা বেবিট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎকালে শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা উপস্থিত হয়ে তাঁকে এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জনাব লুৎফুজ্জামান বাবরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি মদন উপজেলার পরিবহন খাতের উন্নয়ন এবং সাধারণ অটোরিকশা শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রত্যাশা করেন।
এ সময় জনাব লুৎফুজ্জামান বাবর শ্রমিক নেতৃবৃন্দের খোঁজখবর নেন এবং তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান। এলাকার উন্নয়ন ও শ্রমজীবী মানুষের কল্যাণে সবসময় পাশে থাকার আশ্বাস দেন তিনি। সাক্ষাৎকালে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




