মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, খোলা হলো দলীয় কার্যালয়

গোপালগঞ্জের মুকসুদপুরে দীর্ঘদিনের নীরবতা ভেঙে দলীয় কার্যালয় খুলে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর পৌর শহরের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দলীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথমে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দলীয় ব্যানার টাঙানো হয়। পরে কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ মুক্তসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর দলীয় কার্যালয় খুলে নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুকসুদপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top