সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. সাইফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। সাইফ ওই গ্রামের সজিব মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা যায় , উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের ৫ বছর বয়সী শিশু সাইফ নিজ বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এক পর্যায়ে হামাগুড়ি দিতে দিতে সে বাড়ির পাশে থাকা পুকুরে পরে পানিতে তলিয়ে যায়। পরে সাইফকে অনেক খোঁজাখুঁজির পর এলাকার লোকজন অচেতন অবস্থায় ওই পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে ধর্মপাশা উপজেলের সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নাফ এই মৃত্যুর বিষয়টি
সত্যতা নিশ্চিত করেছেন।




