নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুঁড়িয়া গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের প্রয়োজনীয় দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনবাগ থানার এসআই (নিরস্ত্র) মো. লতিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সের অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—সেনবাগ উপজেলার ৩ নম্বর ডুমুরুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের আব্দুর রশিদ স্বর্ণকার বাড়ির মৃত সুরুজ মিয়ার ছেলে জাহিদুল ইসলাম আকাশ (২৭) এবং ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শামসুল হক চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুল হানিফের ছেলে মো. জসিম (৩৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।




