জননিরাপত্তায় ফরিদপুরে ৫ প্লাটুন আনসার মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ফরিদপুরে আনসার বাহিনীর পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে বাহিনীর সদস্যরা একযোগে শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে জড়ো হন।

পরে তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনে রওনা হন।

ফরিদপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ বলেন, আনসার বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ি সড়কের মোড়, মুন্সি বাজার পয়েন্ট, তালমা পয়েন্ট ও সদরপুর/চরভদ্রাসন পয়েন্ট। শহরের ভেতরে বাস স্টেশন, হাসপাতাল, রেল স্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায়ও সদস্যরা দায়িত্বে আছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top