বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নবীনগর পৌর এলাকার সৈনিক হোটেলের তৃতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতির সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু জাহেরের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এম এইচ শান্তি।
সভায় পরিচালনার দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. কামাল উদ্দিন।
আলোচনা সভায় অবসরপ্রাপ্ত সৈনিকদের পারস্পরিক সৌহার্দ্য, কল্যাণ, সামাজিক দায়িত্ববোধ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের বিষয়টি গুরুত্ব পায়।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, অবসরপ্রাপ্ত সৈনিকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।




