টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ‘নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার নির্ধারিত কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশন সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ২০টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের মোট ৬৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ৩৭০ জন এবং ছাত্রী ২৮০ জন।
নাগরপুর মহিলা অনার্স কলেজে পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন শেষে এসোসিয়েশনের আহ্বায়ক ও সাধারণ সম্পাদক জানান, অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এ পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তারা পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতার জন্য শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




