রাজশাহীর জেলার ডিবি পুলিশ কর্তৃক ২টি বিদেশী পিস্তল,৪ টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধারসহ ০২ জন গ্রেফতার

রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ স্যার এর সার্বিক দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে রাজশাহী জেলার ডিবির (ওসি) জনাব শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে, গত ২০ নভেম্বর ২০২৬, রাত ০৭:৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সারইল গ্রামস্থ জনৈক আনোয়ার হোসেন বাবু এর বাড়ির দক্ষিণ পাশে গোদাগাড়ী টু রাজশাহী গামী মহাসড়কের উপর অবৈধ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধারের চেকপোস্ট ডিউটি করাকালে অভিযুক্ত মোঃ শাহীন আলী এবং মোছাঃ পিংকি খাতুনদ্বয়ের বিধি মোতাবেক দেহ তল্লাশি করা হয়,
সে সময় ১ নং আসামীর পরিহিত জিন্স প্যান্টের সামনের দুই পাশের কোচ হতে ০২টি অবৈধ বিদেশি পিস্তল (Made in USA 7.65 m.m) ০৪ (চার) টি ম্যাগাজিন এবং ১০ (দশ) রাউন্ড গুলি উদ্ধারসহ তাদের গ্রেফতার করেন,
ডিবি পুলিশ কর্তৃক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মোঃ শাহীন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের পুত্র এবং মোছাঃ পিংকি খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে,
উল্লেখ্য যে, অপর পলাতক অভিযুক্ত মোঃ শাহীন (৫৬), পিতা-ভিকু, সাং-কালিগঞ্জ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এ ঘটনায় পলাতক রয়েছেন, পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানা গেছে,
গ্রেফতাপরকৃত ১ নং অভিযুক্ত মোঃশাহিন আলীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে ০১ (এক) টি এবং বিশেষ ক্ষমতা আইনে ০১ (এক) টি মামলা রয়েছে এবং পলাতক অভিযুক্ত মোঃ শাহীন এর বিরুদ্ধে ডিএমপি, ঢাকার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য আইনে ০১ (এক) টি মামলা রয়েছে,
অস্ত্র উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও রাজশাহী জেলা পুলিশ জানিয়েছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top