পঞ্চগড় ডিসি অফিসে আইইডি বোমা উদ্ধার, ১৬ ঘন্টা পর নিষ্ক্রিয় ধ্বংসাবশেষ আ.লীগের লোগোযুক্ত আট দফা দাবির স্বারক লিপি

পঞ্চগড় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বর থেকে উদ্ধার হওয়া স্থানীয়ভাবে তৈরি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠের নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ডিভাইসটি নিষ্ক্রিয় করা হয়। পরে এর ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোযুক্ত আট দফা দাবির একটি স্মারকলিপি উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top