রাজশাহী পুঠিয়া উপজেলার পুঠিয়ায়
পুঠিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল ইসলামের নেতৃত্বে নাশকতা ঠেকাতে শ্রমিক নেতা ও শ্রমিকদের নিয়ে পুঠিয়া বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন,
বৃহস্পতিবার ১৯সে নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে নাশকতা ঠেকাতে বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন জায়গায় অবস্থান করে প্রতিবাদ করেন,
এ সময় মোঃ হাসিবুল ইসলাম বলেন মাননীয় সংসদ সদস্য রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের নির্দেশনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে কোন জায়গাতে যেনো নাশকতা না হয় সেই কারণে আমি এখানে অবস্থান নিয়েছি,
এ সময় আরো উপস্থিত ছিলেন পুঠিয়া শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রমিকরা যাতে কেউ যেন কোন নাশকতা করতে না পারে,
মূলত সেই জন্যই আমাদের এই অবস্থান ও কর্মসূচি এবং অবস্থান ও কর্মসূচি সারাদিন চলবে বলেও জানান তিনি।




