রাজশাহীর লক্ষ্মীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ৫২০তম শাখার উদ্বোধন

গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর লক্ষ্মীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ৫২০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১.৩০ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে এই নতুন শাখার কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক সুলতানা সরিফুন নাহার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খন্দকার ফয়সাল আলম। পূবালী ব্যাংক পিএলসি’র রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকটির প্রধান কার্যালয়ের সংস্থাপন ও সাধারণ সেবা বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান মোঃ কামরুজ্জামান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ডা. এ.কে.এম গোলাম কিবরিয়া এবং আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোহাম্মদ মিজানুর রহমান,পূবালী ব্যাংক পিএলসি’র লক্ষীপুর শাখার ম্যানেজার শাহাদত হোসেনসহ
অনুষ্ঠানে ব্যাংকের স্থানীয় কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে পূবালী ব্যাংক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লক্ষ্মীপুর শাখার মাধ্যমে এই অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা দ্রুততম সময়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য শেষে ফিতা কেটে পূবালী ব্যাংক পিএলসি’র লক্ষীপুর শাখার উদ্বোধোন করা হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top