নীলফামারীর কিশোরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকদের হাতে এসব বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, সরিষার আবাদ লাভজনক। কৃষকদের সরিষা চাষে আরও বেশি উদ্বুদ্ধ করতে সরকার বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।




