আখাউড়ায় মোবাইল কেড়ে নেওয়ায় কিশোরীর আ/ত্ম/হ/ত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কিশোরীর হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে  নিজের জী/বন নিজেই দিল।
পড়াশোনা ছেড়ে দিন রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকে অত্র উপজেলার তুলাইশিমূল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী সাবিনা আক্তার(১৫), এ অবস্থা দেখে বাবা মো. বাহার মিয়া উত্তেজিত হয়ে সাবিনার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে কিছুটা শাসন
করে।
 এতেই অভিমান করে সকাল সাড়ে ১০ টায় সবার অগোচরে  সাবিনা নিজ বসত ঘরের সিলিং ফ্যানে পড়নের ওড়না পেঁচিয়ে প্রাণ দেয়।

নিহত সাবিনা মনিয়ন্দ ইউপির তুলাইশিমুল লৌহঘর  গ্রামের বাসিন্দা বাহার মিয়ার কন্যা।
 খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
এ ঘটনায় সাবিনার আত্মীয়-স্বজন ও  এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। সামান্য কারণে আ/ত্ম/হ/ত্যার ঘটনায় এলাকাবাসী বিস্মিত হয়েছেন।                    তারা বলেন আমাদের সন্তানরাও মোবাইল অতিরিক্ত ব্যবহার করে। তারাও পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দেয় না। অতিরিক্ত মোবাইল ব্যবহারের অনেক কুফল রয়েছে।ছাত্র-ছাত্রীদের  মোবাইল ব্যবহার করতে হবে সীমিতভাবে ও প্রয়োজন মাফিক। তারা ছাত্র ছাত্রী ও অভিভাবকদের এ ব্যাপারে সচেতন হওয়ার আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top