নড়াইলে মিথ্যাচারের প্রতিবাদ ও চাঁদাবাজ-ভূমিদস্যু প্রফুল্ল-নয়নের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

​নড়াইল পৌরসভার ০৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাদ্দিস হোসেন বাপ্পার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারের তীব্র প্রতিবাদ এবং এলাকার চিহ্নিত চাঁদাবাজ, মাদক কারবারি ও ভূমিদস্যু প্রফুল্ল বিশ্বাস ও নয়ন বিশ্বাসকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

​১৮ নভেম্বর (বুধবার) বিকেলে এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে নড়াইল জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে জননেতা মোহাদ্দিস হোসেন বাপ্পার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ও মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী চাঁদাবাজ ও ভূমিদস্যু প্রফুল্ল বিশ্বাস এবং নয়ন বিশ্বাসের নানা অপকর্মের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

​ভুক্তভোগী ও স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন— মো. মহাদ্দিস হোসেন বাপ্পা, রবিন বিশ্বাস, রিনা বেগম, সঞ্জয় সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমিরুল ইসলাম রানা ও শাফায়েতসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আলটিমেটাম দেন এবং প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top