যশোরের বসুন্দিয়ায় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

যশোরের বসুন্দিয়া মাছ বাজারের সামনে বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহন বাসটি নওয়াপাড়া পার হয়ে বসুন্দিয়া মোড় মাছ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ড্রাম ট্রাকটির বডি ছিটকে পড়ে এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে বসুন্দিয়া সাধারণ ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে দুর্ঘটনায় আহতের সঠিক সংখ্যা ও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো প্রাণহানির খবরও পাওয়া যায়নি।

দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top