নেত্রকোণার মদন উপজেলার ১ নং কাইটাইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কেশজানী এলাকায় ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় তথ্য সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানটি ঘিরে এলাকায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ কাজের শুভ উদ্বোধন করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি নির্ভুল ও স্বচ্ছতার সাথে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে এলাকার প্রকৃত উপকারভোগীরা সঠিক তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত হতে পারেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন
নেত্রকোনা জেলা মদন থানার দৈনিক জনতা খবরের সাংবাদিক
মোঃ আমজাদ হোসেন
এবং
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক মোঃ মাখন মেম্বার, ইউনিয়ন যুবদল নেতা মোঃ আনিছ মিয়া, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানা এবং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ লায়েছ মিয়া।
এ ছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং কেশজানী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।




