কলাপাড়া বাসস্ট্যান্ডে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ, বিকট শব্দে আতঙ্কিত এলাকাবাসী

পটুয়াখালীর কলাপাড়া চৌরাস্তা সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনায় বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নেওয়া হয়েছে। একই ঘটনায় নিপু হাওলাদার নামে এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। তিনি ফোরলেন সংলগ্ন এলাকার বাসিন্দা মিজু হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top