ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুশাসন ও চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। বিগত সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত একই কর্মস্থলে শিকড় গেড়ে বসে থাকা প্রভাবশালী সিন্ডিকেট। যে কারণে প্রতিষ্ঠানটি স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে।সরকারি চাকরিতে সাধারণ বদলি নীতি ও প্রশাসনিক নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই চক্রের সদস্য একাধিক কর্মচারী ১২ থেকে ১৮ বছরের অধিক সময় ধরে একই কর্মস্থলে বহাল তবিয়তে রয়েছে। যে কারনে হাসপাতালের বিভিন্ন সেক্টরকে জিম্মি করে সরকারের রাজস্ব (ইউজার ফি) আদায় বাঁধাগ্রস্থ করছে।
এমনকি হাসপাতালের যাবতীয় অর্থনৈতিক নথিপত্র বিভিন্ন প্রকার বরাদ্দের নথিপত্র, প্রশাসনিক নথিপত্র, অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং বিভিন্ন রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য নিয়মিতভাবে পাচার করে থাকে এই সিন্ডিকেট।অনুসন্ধানে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোনো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদান করলেই তাকে ঘিরে শুরু হয় নানা ষড়যন্ত্র। এই সিন্ডিকেট নতুন কর্মকর্তাদের ভুল তথ্য দিয়ে বা বিভিন্ন অজুহাতে প্রশাসনিক জটিলতায় ফেলে দেয়। অনেক সময় কর্মকর্তাদের জিম্মি করে নিজেদের স্বার্থ হাসিল করা হয় এবং কোনো জটিল পরিস্থিতি তৈরি হলে তার দায় নতুন কর্মকর্তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। যে কারনে বিগত সময়ের এই হাসপাতালে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তাদের দাপ্তরিক বেগ পোহাতে হয়।
যে কারনে এই হাসপাতালে কোন কর্মকর্তা বা ডাক্তার যোগদান করতে চাই না।স্থানীয় কিছু অসাধু ব্যক্তি নারি চিকিৎসকদের উত্তপ্ত করার পাশাপাশি ব্লাকমেইলিং অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। সম্প্রতি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিজিট করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি ডাঃ জিয়াউদ্দীন হায়দার। তিনি এসময়ে হাসপাতালের চিকিৎসক,নার্স এবং অন্যান্য স্টাফদের নিরাপত্ত সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং হাসপাতালের সেবা মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
কই কর্মস্থলে ১২ থেকে ১৮ বছরের অধিক সময় ধরে চাকরির বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। এ বিষয়ে তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এই সিন্ডিকেটের নগ্ন হস্তক্ষেপে হাসপাতালের চিকিৎসক,নার্স এক ধরণের মানসিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছে।




