বিনয়কাঠীতে চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক এলিন সরদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং বিনয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সরদার এনামুল হক এলিন এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৬, রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় বিনয়কাঠী ইউনিয়ন পরিষদ মাঠে এ সভার আয়োজন করে ২নং বিনয়কাঠী ইউনিয়নের সর্বস্তরের জনগণ
সভায় ইউনিয়নের ৯টি ওয়াডের থেকে শত শত মানুষ অংশ নেন। লাল চেয়ারে বসে এবং মঞ্চের সামনে মাটিতে বসে বক্তাদের বক্তব্য শোনেন উপস্থিত জনতা। , মুরব্বি, যুবক, সাধারণ ভোটারসহ নানা বয়সের মানুষের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় ভরে উঠেছে।
সভায় বক্তারা বলেন, বিনয়কাঠী ইউনিয়নকে একটি মডেল, দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে একজন অভিজ্ঞ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। এনামুল হক এলিন সরদার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও তরুণদের কর্মসংস্থানসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি কাজ করতে চান।
এনামুল হক এলিন বলেন,আমি কখনো আপনারদের নেতা হয়ে কাজ করিনি আমি আপনাদের সেবক হয়ে দিঘ দিন চেয়ারম্যানি করেছি, আমাকে আবার সুযোগ দিলে মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি আদশ্ সমাজ গরে তুলবো
এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে তার পাশে থাকার অঙ্গীকার করেন। সভা শেষে শান্তিপূর্ণভাবে সবাই যার যার গন্তব্যে ফিরে যান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top