রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে মঙ্গলবার ১৭ নভেম্বর, দিবাগত মধ্যরাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে,
মোটরসাইকেলযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংক ভবনের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর দুটি ককটেলসদৃশ পেট্রোল বোমা নিক্ষেপ করে,
এতে ভবনের কাচের ফিটিং ও জানালায় আগুন ধরে যায়, তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি,
গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আ. ক. ম. শামসুদ্দোহা জানান, গত রাত ১টা ২৪ মিনিটের দিকে রাস্তা থেকে কে বা কারা ভবনের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালায় দুটি পেট্রোল বোমা বা ককটেল নিক্ষেপ করে বোমা নিক্ষেপের পর সেখানে আগুন ধরে যায়,
 ঘটনার সময় অফিসের ভেতরে একজন পিয়ন ও সামনে একজন নৈশপ্রহরী ছিলেন আগুন লাগার সাথে সাথে পিয়ন টের পেয়ে দ্রুত ভেতর থেকে এবং পরে বাইরে থেকে আগুন নিভিয়ে ফেলেন,
 আগুনে অফিসের বড় কোনো ক্ষতি না হলেও দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে,
বনলতা আবাসিক এলাকার ওই ভবনের ওপরের তলায় অডিট অফিস, মাঝের তলায় জোনাল অফিস এবং নিচতলায় এরিয়া অফিস অবস্থিত,
এই জোনাল অফিস থেকে তিনটি জেলা ও নওগাঁর একটি থানাসহ মোট ৮২টি শাখা এবং ৮টি এরিয়া অফিস নিয়ন্ত্রণ করা হয়,
ঘটনার সত্যতা স্বীকার করে শাহ মখদুম থানার ওসি আকবর আলী বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে তারা ব্যাংক ভবনকে লক্ষ্যবস্তু করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে,
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top