কালাইয়ে একডালা সপ্রাবিতে এডিপিইও’র আকস্মিক পরিদর্শন: মিড-ডে মিল ও পাঠদান কার্যক্রমে সন্তোষ প্রকাশ

জয়পুরহাটের কালাই উপজেলার একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এডিপিইও) আবু তারেক মোঃ রওনক আখতার।
বুধবার ১৮ নভেম্বর ১২টায় তিনি বিদ্যালয়টিতে উপস্থিত হয়ে সার্বিক শিক্ষা কার্যক্রম ও চলমান প্রকল্পসমূহ সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে এডিপিইও বিদ্যালয়ের সুসজ্জিত ‘মিড-ডে মিল স্কুল ক্যান্টিন’-এর দ্বিতীয় শিফটের খাবার বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় শিক্ষার্থীদের হাতে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে কলা, খেজুর, বাদাম ও কেক তুলে দেওয়া হয়। ক্যান্টিনের সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন ব্যবস্থাপনা দেখে তিনি ভূয়সী প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন।
পরবর্তীতে তিনি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও গাণিতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চলমান এফএলএন (Foundational Literacy and Numeracy) কার্যক্রম আরও বেগবান করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিনি শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং চলমান মিড-ডে মিল কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

নেছারাবাদে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

পিরোজপুরের নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান,বর্ণাঢ্য র‍্যালি ও

Scroll to Top