রাজশাহীর বাগমারা উপজেলার ৮ নম্বর কাচারী কোয়ালীপাড়া ও ৭ নম্বর বসুপাড়া ইউনিয়নের সংযোগস্থল দহের ঘাটে বাঁশের সাকো ভেঙে ভ্যানগাড়িসহ চালক ও যাত্রীরা পানিতে পড়ে,
বুধবার ১৮ নভেম্বর সকালে এ দুর্ঘটনায় ভ্যানচালকসহ তিনজন আহত হয়েছেন,
স্থানীয় সূত্রে জানা যায় সকালে ভ্যানগাড়িটি বাঁশের সাকো পার হওয়ার সময় সাকোটি ভেঙে যায় এতে ভ্যানগাড়িসহ চালক ও যাত্রীরা পানিতে পড়ে আহত হন,
পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং স্থানীয়দের সহযোগিতায় পানিতে পড়ে যাওয়া ভ্যানগাড়িটি উদ্ধার করা হয়,
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দহের ঘাটে বাঁশের সাকোটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে,
এই সাকো দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করেন বলেও জানান এলাকাবাসী বিশেষ করে শিক্ষার্থীরা স্কুল,কলেজে যাতায়াতের জন্য সাকোটি ব্যবহার করে থাকেন,
সাধারণ মানুষ ও যানবাহন চলাচলেও এটি গুরুত্বপূর্ণ সংযোগপথ,
স্থানীয়দের দাবি এর আগে একাধিকবার এখানে স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে,
সাকো ভেঙে দুর্ঘটনার পর নতুন করে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে তাঁদের মধ্যে,
এলাকাবাসী জানান দহের ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দুই ইউনিয়নের মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে,
দুর্ঘটনা ও জনদুর্ভোগ এড়াতে দ্রুত সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




