রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রিভারভিউতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মন্ত্রীর বাসভবনের সামনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের আবাসিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাসভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, একই রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকায় একের পর এক এমন ঘটনা রাজধানীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।




