কাহালুতে সড়ক দুর্ঘটনায় দুইজন ইউপি সদস্য নিহত ও একজন আহত

বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের দরগাহাট থেকে নুনগোলা  সড়কের উপজেলার পাইকড় ইউনিয়নের পাঞ্জাপাড়া এলাকায় গতকাল  মঙ্গলবার বেলা এগারো টা পনেরো  ঘটিকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায়  ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুই জন নিহত একজন আহত।  নিহত দুই জন  ১ মোঃ  বাবর আলী(৬৫) (উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের   ৯ নং ওয়ার্ড মেম্বার) ,পিতা-নিয়ামত উল্লাহ প্রামানিক, পাইকড়, দক্ষিণপাড়া, ২ মোঃ আব্দুল বাছেদ (৭০) (পাইকর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার) পিতা-মৃত নাসির উদ্দিন, সাং-ভাটহালী, আহত  ১জন  মোঃ আব্দুল  মকিম (৬০) পিতা-মৃত আব্দুল জব্বার ফকির, সাং পাইকড়, পাঞ্জুয়া পাড়া, উভয়ের  থানা-কাহালু জেলা বগুড়া। স্হানীয় ভাবে জানা যায় উপজেলার  নারহট্ট ইউনিয়নের দরগা হাট থেকে নুনগোলা  সড়কের  পাইকড় ইউনিয়নের পাঞ্জাপাড়া পাকা সড়কের  উপর মোটরসাইকেলটি উপস্থিত হইলে পিছন দিক হতে ঢাকা মেট্রো ট ১২-৪২৭২ নম্বর বালু বোঝাই ট্রাকটি মোটরসাইকেলের পিছনে ধাক্কা মেরে  দ্রুত ঘটনা স্হল থেকে পালিয়ে যায়। এ সময়  ঘটনাস্থলে দুইজন ইউপি সদস্য  মৃতবরণ করে। মুকিমকে আহত অবস্থায় কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসার জন্য নেওয়া হয়।সড়ক দূর্ঘটনার বিষয়ে ব্যবস্থা ( মামলা /জিডিঃ-* কাহালু থানার এস আইনুল ইসলাম মৃত লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top