রাজিবপুরের সার ও বীজ পেল ২২২০ হাজার কৃষক

কুড়িগ্রামের রাজিবপুরে রবি ২০২৬-২৭ মৌসুমে সরিষা,চিনা বাদাম,অড়হর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর )উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে কৃষি কর্মকর্তা তৌফিক আল জূবায়ের এর সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার , অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোবারক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণ ও আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানো জরুরী। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণের ফলে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়বে। পাশাপাশি তারা চিনা বাদাম ও অড়হর চাষে আর্থিকভাবে লাভবান হবে এবং দেশের তেলবীজ উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের লাভবান করতে সরকারের পক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top