অন্তঃসত্ত্বা স্কুলের প্রধান শিক্ষিকার পেটে লাথি, দুই বিএনপি নেতাকে শোকজ

নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও বিএনপি সমর্থক নুরুজ্জামান খান পুতুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী স্বাক্ষরিত নোটিশ দেওয়া হয়। ভুক্তভোগী শিক্ষক নিবেদিতা দেবের অভিযোগ, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে তাকে মারধর ও অনাগত সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন। তার দাবি, শিক্ষকের সঙ্গে শুধু কথা বলতে চেয়েছিলেন তারা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top