গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর; আটক ২

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নানা স্লোগানে বিক্ষোভ করেন। এ সময় টেক্স ইউরোপ বিডি লিমিটেডের ফটকে ভাঙচুর করে, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে জয়দেবপুর চৌরাস্তার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে । আটক ব্যক্তিরা হলেন রুবেল মিয়া ও রাসেল।শ্রমিকদের অবরোধ, বিক্ষোভ ও পুলিশের পদক্ষেপের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top