চসিকের ভ্রাম্যমান আদালত পরিচালনা

নগরীর কোতোয়ালী থানাধীন, জামালখানস্থ সিঁড়ির গোরা হয়ে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত রাস্তা ও ফুটপাত হতে প্রায় ২৫টি বিভিন্ন ধরনের অবৈধ দোকান উচ্ছেদ এবং ৩০(ত্রিশ) রকমের সবজি ও ফল-মূল প্রায় (আট মন) ও ১টি তিন চাকার ভ্যান গাড়ি জব্দ করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে আজ স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ সোয়েব উদ্দিন খান (যুগ্ম জেলা ও দায়রা জজ) এর নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। অভিযানকালে জামালখানস্থ সিঁড়ির গোরা হয়ে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত রাস্তা ও ফুটপাত হতে প্রায় ২৫টি বিভিন্ন ধরনের অবৈধ দোকান উচ্ছেদ এবং ৩০(ত্রিশ) রকমের সবজি ও ফল-মূল প্রায় (আট মন) ও ১টি তিন চাকার ভ্যান গাড়ি জব্দ করা হয়। সিঁড়ির গোরা হতে জব্দ কৃত সবজি ও ফল-মূল প্রায় (আট মন) কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের নিকট হস্থান্তর করা হয়।
অভিযান চলা কালীন সময়ে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
 উক্ত অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top