ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নে নবীপুর হাই স্কুল মাঠে নবীনগর পশ্চিম মানবতার ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এতে স্কুল, কলেজের শিক্ষার্থী ও বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবাই বিপুল উৎসাহ ও উদ্দীপনায় নিজ নিজ রক্তের গ্রুপ নির্ণয় করেছেন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাতগাঁও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির।তিনি অনুষ্ঠানটি উদ্বোধন করে স্বাগত বক্তব্য দেন ও সবাইকে ধন্যবাদ জানান এরকম মহতী একটি উদ্যোগ নেওয়ার জন্য।
রক্তের গ্রুপ নির্ণয়ে সার্বিক সহযোগিতা করেন নবীপুর নুরজাহান হাসান আলী মেমোরিয়াল হসপিটাল।
অনুষ্ঠানটির প্রধান আয়োজক ছিলেন ছিলেন নবীপুর গ্রামের কৃতি সন্তান সেলিম মিয়া ও গ্রামের যুব সমাজ।
অনুষ্ঠানটি সম্পর্কে সেলিম মিয়া বলেন, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটি ক্যাম্পেইন করার জন্য। কারণ অনেকেই আমরা আমাদের নিজেদের রক্তের গ্রুপ জানিনা। হসপিটালে রোগীদের জন্য অনেক সময় রক্তের প্রয়োজন হয়।
নবীনগর পশ্চিম মানবতার কল্যাণ সংগঠনটির উদ্যোগে প্রায়ই বিভিন্ন সদস্যের মাধ্যমে রক্তদান করি ও রক্তদানে উৎসাহ প্রদান করি। আমার এই উদ্যোগের কথা জানালে গ্রামের যুব সমাজ আমাকে সার্বিক সহযোগিতা করেন সহযোগিতা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল স্যার, প্রিন্সিপাল মোবারক আলী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক ও সাংবাদিক এম এ মাসুক,বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান ফারুক, শাহীন, উজ্জল ও আরো অনেকে।
এই ক্যাম্পেইন টি অনুষ্ঠিত করার জন্য গ্রামবাসী আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেছেন,ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় একটি মহৎ উদ্যোগ। এতে আমাদের রোগীদের রক্ত পেতে অনেক সুবিধা হবে।




