নোয়াখালীতে বাজারের চলাচলের রাস্তায় অবৈধ পার্কিং; রাস্তায় মোটরসাইকেল ফেলে পৌর প্রশাসনের প্রতিবাদ
চলাচলের রাস্তায় মোটর সাইকেল রাখায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে পৌরসভা প্রশাসনের অভিযান চালায়।
এসময় রাস্তা দখল করে রাখা মোটরসাইকেল গুলো ফেলে দিয়ে প্রতিবাদ এবং ওয়ার্নিং দেওয়া হয়, যাতে করে পরবর্তীতে এমন করে রাস্তার উপর মোটরসাইকেল না রাখা হয়।
পৌর প্রশাসন কর্তৃপক্ষ জানান, বাজারের ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যাতে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং বাজারের যানযট নিরসনে এমন উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে অনিয়ম করলে আরও কঠোর প্রদক্ষেপ নেওয়া হবে।
তবে এর আগেও বাজারের যানযট নিরসনে এবং ব্যবসায়ীদের ব্যবসার সুবিধার্থে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এভাবে এলোমেলো ভাবে রাখা অসংখ্য মোটরসাইকেল খালে ফেলে দিয়েছেন।




