শার্শার গোগা সীমান্তে বিজিবির বড় সাফল্য! ২২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ গোগা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সিরাপ ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান। তিনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top