দেলদুয়ারে সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিক্ষোভ মিছিল

‎টাঙ্গাইলের দেলদুয়ারে সামপ্রতিক দেশজুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদপার্থী রবিন মিরবর এর নেতৃত্বে  বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১:০০ঘটিকায় রবিন মিরবরের অনুসারীরা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে  উপজেলা সদরের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল করে । মিছিল শেষে উপজেলা কৃষি ব্যাংক সংলগ্ন  নিজ কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিন মিরবর । সমাবেশে সকল স্তরের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহবান জানায়। সেই সঙ্গে নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হস্তে প্রতিরোধ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top