মাগুরা শ্রীপুর উপজেলা আমলসার ইউনিয়নের সরদার কালিনগর হতে চুরি হওয়া একটি এসকেভেটর (ভেকু) উদ্ধার করা হয়েছে।
১৫নভেম্বর শনিবার সকালে পুলিশ লাইনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মোল্লা আজাদ হোসেন, পিপিএম সেবা, পুলিশ সুপার মাগুরা।
তিনি সাংবাদিকদের জানান গত ১৮/ ১০/ ২০২৬ তারিখে রাতে শ্রীপুর থানাধীন কালিনগর সাকিনস্থ সরদার কালিনগর নতুন ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ থেকে মিল্টন মন্ডল( ৩০) সাং- মহেশপুর, থানা -শ্রীপুর, জেলা- মাগুরা এর মালিকানাধীন একটি এসকেভেটর (ভেকু), ব্রান্ড-CAT, মডেল নং 307D, সিরিয়াল নংCAT030DPECT00321,মূল্য আনুমানিক ১৯,০০,০০০/- (উনিশ লক্ষ) টাকা চুরি হয়ে যায়। এ সংক্রান্তে ভুক্তভোগী গত ২৭/ ১০ /২০২৬ তারিখ শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মাগুরা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম সেবা, এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব থান্দার খাইরুল হাসান, পিপিএম সেবা এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা( ডিবি), মাগুরা ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর তথ্য -প্রযুক্তির সহায়তায় গত ১৪/১১ /২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪:৩০ ঘটিকার সময় বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন চাকার বাজার নামক স্থানে অভিযান পরিচালনা করে চুরি হওয়া এস্কেভেটর (ভেকু) গাড়িটি উদ্ধার করা হয়েছে। উক্ত অভিযানে ঘটনার সাথে জড়িত নিম্নোক্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ১নং আসামী মোঃ রমজান সরদার (৩৬) পিং- মোঃকওসার সরদার,সাং- বরুণাতৈল, থানা- মাগুরা সদর ও ২নং আসামী মোঃ রমজান শেখ(৩৫), পিং-মৃত জলিল শেখ, সাং- সাচিলাপুর,থানা মাগুরা সদর।এ সময় অপর আসামি মোঃ সোহান শেখ (২৮) পিং-মোঃ আক্তার, সাং-পারনান্দুয়ালী, থানা মাগুরা সদর, কৌশলে পালিয়ে যাই। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিদ্বয় স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে গত ১৮/১০/ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:৩০ ঘটিকার সময় উক্ত স্থান হইতে এসকেভেটরটি চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী মিল্টন মন্ডল বাদী হয়ে শ্রীপুর থানায় এজাহার দায়ের করেছেন। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
মাগুরা জেলা পুলিশ জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার সাংবাদিকদের আস্বস্ত করেছেন।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, জেলা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সেক্রেটারি শফিকুল ইসলাম, মাগুরা রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মাজেদুল ইসলাম ইভান,সেক্রেটারি হুমায়ুন কবির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ সহ বিভিন্ন সংগঠনের প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




