রাজশাহীর বাঘায় ভেজাল গুড় উৎপাদন, ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেছেন

রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) আনুমানিক সকাল ৮টার দিকে বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকায় নাসির নামের এক ব্যক্তির বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাড়িতে ভেজাল গুড় উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উৎপাদিত ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ভেজাল গুড় উৎপাদন ও বিপণন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়, জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top