রাজশাহীর বাগমারার তাহেরপুর ডিগ্রী কলেজ সরকারি হওয়ার সম্ভাবনার পথে

রাজশাহী বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী তাহেরপুর ডিগ্রী কলেজ সরকারি হওয়ার সম্ভাবনা নতুন করে উজ্জ্বল হয়েছে,
কলেজটির সরকারিকরণের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়,
এ খবরে তাহেরপুর পৌরসভাসহ আশপাশের এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে,
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ১১ নভেম্বর ইস্যু করা চিঠিতে এ তথ্য জানা গেছে চিঠিতে বেসরকারি কলেজগুলোর সরকারিকরণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে পরিদর্শনের জন্য রাজশাহী অঞ্চলের চারটি কলেজের নাম উল্লেখ করা হয়েছে,
এর মধ্যে রয়েছে তাহেরপুর কলেজ,
এ কলেজ ছাড়াও সরকারিকরণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় রয়েছে রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ, নওগাঁর আত্রাই মহিলা ডিগ্রী কলেজ ও বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট ডিগ্রী কলেজ,
চিঠি অনুযায়ী কলেজগুলো সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সংযুক্ত ছক মোতাবেক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে,
এ দায়িত্ব পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোঃ হুমায়ুন কবীর,
তাহেরপুর কলেজ সরকারিকরণের সম্ভাব্যতা যাচাইয়ের এ উদ্যোগকে এলাকার উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কলেজটি সরকারিকরণের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে,
এদিকে তাহেরপুর কলেজ সরকারিকরণের উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখায় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আ ন ম সামসুর রহমান মিন্টুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা তারা জানান কলেজটির উন্নয়ন ও সরকারিকরণের লক্ষ্যে তাঁর প্রচেষ্টা এবং এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এ পর্যায়ে আসতে সহায়ক হয়েছে,
তাহেরপুর কলেজ সরকারিকরণ হলে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণের পথ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা,
তবে সরেজমিন পরিদর্শনের নির্দেশকে সরকারিকরণের চূড়ান্ত ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই এটি সরকারিকরণের সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ,
তাহেরপুর ডিগ্রি কলেজ রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার একটি ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তাহেরপুর ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে,
১৯৬৭ সালে ঐতিহাসিক তাহেরপুরে রাজা কংস নারায়ণের প্রাচীরবেষ্টিত রাজপ্রাসাদে তাহেরপুর কলেজের যাত্রা শুরু হয়,
স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগ ও প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি গড়ে ওঠে, প্রতিষ্ঠার পর থেকে তাহেরপুরসহ বাগমারা ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top