নওগাঁর পোরশা উপজেলার ব্যস্ততম সারাইগাছি মোড়ে আজ সকাল ৭টায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা ট্রাককে দ্রুত গতিতে আসা ট্রাক পিছন সাইডে সজরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ধাক্কা দেওয়া দ্বিতীয় ট্রাকের হেলপার মোহাম্মদ রাশেদুল হাসান নয়ন ৩৫ ,পিতা মৃত আক্তার হোসেন, গ্রাম পাঁচবাড়িয়া ,থানা বড়াইগ্রাম, নাটোর গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ সারাইগাছি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। ৫০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার স্টেশন কর্মকর্তা ভারপ্রাপ্ত জরুল ইসলাম জানান।দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সারাইগাছি বাজার পোরশা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল হওয়ায় প্রতিদিন এখানে অসংখ্য যানবাহন ও পথচারীর চলাচল থাকে। স্থানীয়রা জানান বাজারের দুই পাশে অটো রিকশা , চার্জার ভ্যান দাঁড়িয়ে থাকার কারণে রাস্তা সংকুচিত হওয়ায় পথচারী এবং যানবাহন চলাচলে বিন্ন ঘটায়। এ অবস্থায় চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রহিয়াছে বলে তারা জানান।এ ধরনের দুর্ঘটনা স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এলাকাবাসীর দাবি এ বিষয়ে যেন প্রশাসন সুনজর দিলে পথচারীরা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে বলে আশঙ্কা করছেন।
তৎসঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে সারাইগাছি মোড়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থা জোরদার এবং চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।




