টাঙ্গাইলের সখিপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে উল্টো চাঁদাবাজির অভিযোগে আটক হয়েছেন তিন সংবাদকর্মী ও তাঁদের এক সহযোগী। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি চাকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে স্থানীয় লোকজন তাঁদের সখিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।আটক ব্যক্তিরা হলেন, দৈনিক মানবকণ্ঠের সখিপুর প্রতিনিধি মোর্শেদ খান (৩০), ‘সখিপুর বার্তা’ ফেসবুক পেজের অ্যাডমিন শেখ মনির (৪০), এনটিভি অনলাইনের প্রতিনিধি এ আর সুজন (২৮) এবং তাঁর সহযোগী তানিম (২২)।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে মাদক সেবনের সময় আটক করেন বলে দাবি করা হয়েছে। এ সময় তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করছিলেন।তবে একপর্যায়ে পরিস্থিতি পাল্টে যায়। স্থানীয় লোকজনের একাংশ মাদকসেবীদের পক্ষ নিয়ে সংবাদকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। পরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের দাবি, পেশাগত দায়িত্ব পালনের সময় কী ঘটেছিল, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগের সত্যতাও যাচাই করার দাবি জানিয়েছেন তাঁরা।
মাদকসেবীদের ধরতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক সাংবাদিক ও পেজ অ্যাডমিনসহ চারজন
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
গোপালগঞ্জে উত্তেজনা, বেনাপোল-ঢাকা রুটে ২ ট্রেন চলাচল বন্ধ
November 26, 2026
কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, আধুনিক খামার ও প্রশিক্ষণের ওপর জোর
November 26, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ
November 26, 2026
রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা
November 26, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও নেত্রকোনা-২ আসনের সংসদ

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
November 26, 2026
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী

ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব- প্রশ্ন রিজভীর
November 26, 2026
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বক্তব্যের জবাবে

পোশাক খাতে সহিংসতা উসকে দিতে ১০০ কোটি টাকা অর্থায়ন করেন আ’লীগ নেতারা: প্রতিমন্ত্রী নুর
November 26, 2026
পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য এখন সরকারি